শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছেই, নিশ্চিত রোগী ১৪ হাজার ছাড়াল ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২ পলাতক আসামিদের প্রত্যর্পণে আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত: শামা ওবায়েদ নদীর পানি বাড়ছে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা বিজিবিকে সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জার্মানির বন শহরে অবস্থিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন (UNFCCC)-এর সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) আয়োজিত এ সভায় SBs64 অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ, আলোচনায় দেশের অবস্থান এবং এ পর্যন্ত অর্জিত অগ্রগতি নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হয়।

এছাড়া তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় COP31 সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি, অগ্রাধিকারভিত্তিক ইস্যু এবং ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা মত দেন যে, COP31-এ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও শক্তিশালীভাবে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সংরক্ষণে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলো কার্যকরভাবে তুলে ধরতে প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে নিবিড় সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

তিনি চলমান জলবায়ু আলোচনা, সম্ভাব্য চ্যালেঞ্জ ও সুযোগ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশের স্বার্থ রক্ষায় সমন্বিত অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

সভায় আরও বলা হয়, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ একটি দায়িত্বশীল অংশীদার হিসেবে ভূমিকা পালন করে আসছে। উন্নয়নশীল ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ন্যায্য স্বার্থ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD