শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

জীবন নিয়ে ভয়ে সিএমএইচে এরশাদ: রাঙ্গা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: ‘ঘুমের ডিস্টার্ব হলেও এরশাদ সিএমএইচে যান। বাসায় একা থাকেন বলে তার একলা লাগে, ভয় করে। ইনফেকশনের ভয়ও আছে। এছাড়া রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার পর শারীরিক অবস্থা নিয়ে এরশাদ ‘ভয়ে থাকেন’ বলে মন্তব্য করেন জাতীয় পার্টির নতুন মহাসচিব মহাসচিব বলেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ‘ভীতি’ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছেন। তাদের চেয়ারম্যান অসুস্থ অবস্থায় বাসায় একা থাকতে ‘ভয়’ পান।

আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ১০ ডিসেম্বরের পর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন বলেও আভাস দিয়েছেন রাঙ্গা।

মহাসচিবের দায়িত্ব পাওয়ার পরদিন মঙ্গলবার বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলিছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোটের বর্জনের মুখে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে এরশাদও এক পর্যায়ে না যাওয়ার কথা বলেছিলেন। তবে সে সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে সিএমএইচে ভর্তি করে। আর রওশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ ভোটে আসে। আর হাসপাতালে থেকেই অনিচ্ছা সত্ত্বেও সংসদ সদস্য নির্বাচিত হন এরশাদ। পরে সেখান থেকেই জাতীয় সংসদে গিয়ে শপথ নেন।

এবার বিএনপি-জামায়াত জোট ভোটে আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী জোটবদ্ধ ভোটে যেতে চাইছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তবে আসন সমঝোতায় ঝামেলার খবর আসছে। জাতীয় পার্টি চাইছে ৪০টির বেশি আসন। কিন্তু আওয়ামী লীগ ফাঁকা রেখেছে ৩০টির কম।
এবার জাতীয় পার্টির নেতারা মনোনয়ন জমা দিয়েছেন ২১০ আসনে। আর নেতারা চাইছেন, তাদের আসন যেন অবশ্যই নিশ্চিত করা হয়।

এর মধ্যেই মনোনয়ন বাণিজ্যের খবর এসেছে গণমাধ্যমে আর মহাসচিবের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে রুহুল আমিন হাওলাদারকে।

এবারও তফসিলের আগে একবার সিএমএইচে ভর্তি হন এরশাদ। গত নির্বাচনের কারণেই সেটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরশাদ সত্যিই অসুস্থ, তাকে নিয়ে যেন কেউ রসিকতা না করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD