কিশোরগঞ্জ থেকে এ.এম.উবায়েদ: কিশোরগঞ্জ-২ আসনে নূর মোহাম্মদের মনোনয়নপত্রসহ মোট তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কিশোরগঞ্জ-২ আসনে
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদানকারী পুলিশের সাবেক
আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
রবিবার মনোনয়নপত্র যাচাই শেষে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে
পুলিশের সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ এঁর মনোনয়নপত্র
বৈধ ঘোষণা করেন তিনি।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে মোট ১০ জন
প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে তিন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
বৈধ ঘোষিত তিন প্রার্থী হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ স¤পাদক মো. শহীদুজ্জামান কাকন এবং জাকের পার্টি প্রার্থী দলের জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল জব্বার।