শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

একাদশ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী যা বললেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী ইলেকশনে কী হবে তা বলতে পারি না। তবে আমরা যে একটা সিস্টেম করে রেখেছি, এরপর যেই ক্ষমতায় আসুক না কেন কেউ দেশের উন্নয়নে বাধা দিতে পারবে না। বাংলাদেশের এগিয়ে যাওয়া আর কেউ থামাতে পারবে না।’

রোববার (২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা বিশ্বের বিভিন্ন দেশে যান, কোন দেশে কোন কোন পণ্য প্রয়োজন- সে হিসেবে বাংলাদেশ থেকে সে পণ্যগুলো তৈরি করে সে দেশে রফতানি করবেন। এজন্য আপনাদের যা কিছু প্রয়োজন আমি দিয়ে দেব, আপনাদের সকল প্রকার সহযোগিতা দিয়ে দেব।

শেখ হাসিনা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অ্যাম্বাসেডর এবং দূতাবাসে যারা কর্মরত আছেন তাদেরকে কল করেছিলাম। ঢাকায় তাদেরকে ব্রিফ করা হয়েছে যে, কোন দেশে কোন কোন পণ্য প্রয়োজন কোন দেশে কোন কোন পণ্য ঘাটতি রয়েছে সে হিসেবে বাংলাদেশ সে পণ্য তৈরি করে সে দেশে বাজারজাত করণের ব্যবস্থা করতে চায়। আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে। এজন্য কূটনৈতিকদেরও কাজ করতে হবে। কারণ এখন আর শুধু রাজনৈতিক কূটনীতি চলে না এখন তার সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক কূটনীতি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত মজবুত। দেশের উন্নয়নের ৯০ ভাগ কাজ হয় আমাদের নিজস্ব অর্থ দিয়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল মহিউদ্দিন ইসলাম।

অনুষ্ঠানে ৫৬টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। রফতানি খাতে অনন্য অবদান রাখার কারণে তাদের এই পদক প্রদান করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD