জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ ও ৮ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তার মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। একইভাবে ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঝিনাইদহ-১ আসনে ওয়াহাব ও ঝিনাইদহ-২ আসনে মশিউর রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।