জার্মানবাংলা রিপোর্ট: অাসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক নাগরিক ঐক্যের ৯জন প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। নাগরিক ঐক্যের একজন শীর্ষ নেতা বলেন, ‘নয়টি আসনের বিষয়ে আমাদের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
নাগরিক ঐক্য থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম, চাঁদপুর-৩ আসনে ফজলুল হক সরকার, ময়মনসিংহ-২ আসনে এড নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোবারক হোসেন, সাতক্ষীরা-২ আসনে রবিউল ইসলাম, রংপুর-১ আসনে শাহ মো. রহমতউল্লাহ, রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব, বরিশাল–৪ আসনে কে এম নুরুর রহমান ।
মাহমুদুর রহমান মান্না বলেন, নাগরিক ঐক্যের ৯ প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।