শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

খালেদা জিয়ার জন্য কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা স্পেশাল রিপোর্ট: বিএনপির জন্য কঠিন বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই একাদশতম নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। দলের শীর্ষ কর্ণধার খালেদা জিয়া এবং তারেক রহমান নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারছেন না। ফলে বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপত্রের চিঠি বিতরণের উদ্বোধন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় আবেগ ধরে রাখতে না পেরে ছোখে জল চলে আসে তার। টিস্যু পেপার দিয়ে চোখ মুছে নিজেকে সামলে আবারো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই প্রথম আমরা একটি নির্বাচনে অংশ নিতে চলেছি….বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া।’ এ সময় চোখে পানি চলে আসলে আবেগে কাঁদতে থাকেন বিএনপির মহাসচিব।

‘….আপনারা একটু বন্ধ (ক্যামেরা) করেন।…তিনি কারাগারে।…..এই সরকারের প্রচণ্ড প্রতিহিংসামূলক মামলা ও কলাকৌশলে তাকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছে।’

পরে খালেদা জিয়াকে বগুড়া-৬ ও ৭ আসন থেকে প্রার্থী ঘোষণা করে স্থানীয় নেতাদের হাতে মনোনয়নের চিঠি তুলে দেন মির্জা ফখরুল।

বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের পক্ষে চিঠি গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের চিঠি গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD