নেত্রকোনা থেকে তোফাজ্জল হোসেন: বাড়ির সীমাণা নিয়ে শনিবার সকালে নেত্রকোনার মদন উপজেলার কাপাসাটিয়া গ্রামে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে বলে এক খবর পাওয়া গেছে । আহতদের মধ্যে লালচান(৮০) ও আল আমীনের (২৬) অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকী আহতরা হল, আইতুল(২২),এনাতুল(১৮),আম্বিয়া আক্তার(৫০),মানিক(৩২),আতিক(১৮), আশাদুল(২৪), সাইদুল(৪৫), শহীদ(৪৮) ও ফজলু মিয়া(৬০) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কাপাসাটিয়া গ্রামের শহীদ মিয়ার সাথে চাচা গোলাম মোস্তফার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি গ্রামের মাতাব্বরগণ সার্ভেয়ারের মাধ্যমে সীমাণা নির্ধারণ করে খুঁটি পুতে দিলে শহীদ মিয়া খুঁটি তুলে ফেলে দেয়। এ নিয়ে শনিবার সকালে জানু মিয়ার ছেলে রাইকুলের সাথে একই গ্রামের রতনের ছেলে সোহেলের তর্ক-বির্তকের এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি মোঃ রমিজুল হক জানান, শনিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।