সিরাজগঞ্জ থেকে এইচ, এম, আলমগীর কবির: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে ২১পিচ ইয়াবাসহ চাচি-ভাতিজাকে আটক করেছে পুলি। বুধবার ভোরে উপজেলার চরচালা দক্ষিণ পাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেব, উপজেলার চরচালা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী রুবি খাতুন (৩০) ও মুকুন্দগাতীর বাবলু শেখের ছেলে সাকিল (২১) । এরা সম্পর্কে চাচি ভাতিজা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম জানান, চরচালা গ্রামে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালি তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে রুবি ও তার ভাতিজা ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।