শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

সুন্দরবনে হরিণের চামড়া, মাংস ও মাথা উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

আরিফ ঢালি, বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে জবাইকৃত হরিণের মাংস, মাথা ও চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার সকালে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশান হারবারিয়ার এর একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবনের মিরগামারী খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা এসব উদ্ধার করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই স্থান থেকে জবাইকৃত হরিণের মাংস ১০ কেজি, হরিণের মাথা ১ টি এবং হরিণের চামড়া ১টি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হরিণের মাংস ও মাথা এবং চামড়া চাঁদপাই ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে হরিণের মাংস ও চামড়া ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকি স্বরূপ।

কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD