শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

সিডনিতে ওকাস অস্ট্রেলিয়ার দ্বিতীয় পূনর্মিলনী অনুষ্ঠিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

অস্ট্রেলিয়া থেকে নাইম আবদুল্লাহ: গত ৬ অক্টোবর সিডনীর মিন্টুস্থ কমিউনিটি সেন্টারে অস্ট্রেলিয়ায় বসবাসরত ওল্ড ক্যাডেটস্ এসোসিয়েশন অব সিলেট (ওকাস) উদ্যোগে দ্বিতীয় পূনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সর্বজ্যেষ্ঠ এক্স ক্যাডেট মো. মবিনুজ্জামান বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। দিনব্যাপী বর্ণিল এই আয়োজনে ছিল যেমন খুশী তেমন সাজো, স্মৃতি শক্তি প্রতিযোগিতা, পিলো পাসিং এবং ডেসার্ট প্রতিযোগিতা। বিকেলে এক্স ক্যাডেটরা বাস্কেটবল খেলায় অংশগ্রহণ করে।

সন্ধ্যায় কেক কাটার পর ওকাস অস্ট্রেলিয়া সাবিনা চৌধুরী এবং সামিনা রহমানের উপস্হাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাকিব শহীদ এবং রাব্বী করিমের ফিউশন নাচ এবং আতিক রহমানের গান দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখে। এছাড়াও রাব্বী এবং রাব্বীর বল্টু কথন, আরিফের মাউথ অর্গানের সুর, সবুজের কবিতা এবং রায়ান ও ওয়াফির গান সবাইকে ব্যাপক আনন্দ দেয়।

অনুষ্ঠানে সিলেট ক্যাডেট কলেজের এক্স ক্যাডেটরা ছাড়াও তপু , সজীব এবং ব্যান্ড দল ট্রিয় এ্যান্ড আদনান সংগীত পরিবেশন করে। আগত অতিথিদের জন্য ছিল আকর্ষণীয় রাফেল ড্র।

সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ওকাস অস্ট্রেলিয়া পরিবারের শতাধিক সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

লাগাতার আড্ডায়, স্মৃতিচারণে, হাসি আনন্দ শেষে ওকাস অস্ট্রেলিয়ার সভাপতি আতিক রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD