শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর আয়োজনে নৌপথে বনভোজন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

মো. রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোর বাংলাদেশী কমিউনিটির নানা আয়োজনের মধ্য দিয়ে গ্রীষ্মের ক্লান্তি দূর করতে এবং প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে এক বনভোজনের আয়োজন করে।

পর্তুগালের দর্শনীয় স্থান আরুকা পাইভা নদী ও পাহাড় ঘেঁষে নির্মিত কাঠের প্রাচীর আরুকা পাচাদিছো দে পাইভা এবং আভেইরোতে বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর এই বার্ষিক বনভোজন ও নৌভ্রমণ অনুষ্ঠিত হয়।

সকালে দেশীয় নাস্তার পরিবেশনের মধ্য দিয়ে পর্তো শহর থেকে ২টি বাস নিয়ে প্রায় ১০০ মানুষ বনভোজনের নির্ধারিত স্থানের সম্মুখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। মনোমুগ্ধকর ওই বনভোজনের আয়োজনে আরও ছিলো দেশীয় মুখরোচিত এশিয়ান রেস্টুরেন্টের বিরানী এবং আর নানান ধরনের মিষ্টান্ন।

২০১৬ বিশ্ব পর্যটন ভ্রমণ এরং সৌন্দর্যের জন্য অস্কারের নির্বাচিত ”পাচাদিছো দে পাইভা” প্রাচীর আর আরুকার মিডস্ট্রিম ভাউ নদী, ঝুলন্ত ব্রিজ যা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক লীলা ভূমি এবং পর্তুগালের ভেনিস খ্যাত আভেইরোর শহরের নৌভ্রমণ আরো আভিজাত্যে ও চমকে ভরা ছিল।

এই আয়োজনে ঘোরাঘুরি, হৈচৈ, ফুটবল, মহিলাদের জন্য ছিল বালিশ খেলা, কুইজ প্রতিযোগিতা সহ নানা ধরনের খেলা। আরও ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র। পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উক্ত বনভোজন পরিসমাপ্তি হয়।

উক্ত বনভোজনের পরিচালনায় ছিলেন বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর শাহ আলম কাজল, কামাল উদ্দিন, মোর্শেদ আহমেদ, পিন্টু প্রদান, বেলাল হোসেন, মো. সুজন, বেলাল আহমেদ, কাশেম অপু, মাসুদ, সমির, ফিরোজ আলম, বেলাল হোছাইন, মাছুমুর রহমান, সাকিল, ইমন, চঞ্চল চৌধুরী, বকুল আহমেদ, আলমগীর কবির, মুকুল প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD