শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কোটচাঁদপুরে মুক্তিপণের দাবিতে অপহৃত যুবক উদ্ধার: আটক ১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

মো. নজরুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর থানাধীন বলুহর মৎস হ্যাচারী এলাকা থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণের দাবীতে অপহৃত ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর ৪নং কলোনীর মো: বিশু মিয়ার ছেলে মো: সুজন আহাম্মেদকে উদ্ধার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

এসময় কোটচাঁদপুর থানা পুলিশের সুযোগ্য অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই (নিঃ) ব্রজবল্লভ সাধুসহ সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ সৈয়দ আলী, এএসআই (নিঃ) মোঃ জামাল উদ্দিন, এএসআই (নিঃ) মিঠুন কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) পিংকু বিশ্বাস সহ কং/৯৮০ সোহাগ আলী এর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল কর্তৃক ঝিনাইদহের কোটচাঁদপুর কলেজস্ট্যান্ডের মো: মসিয়ার রহমানের ছেলে মো: শাহারিয়ার রহমান মামুনকে কোটচাঁদপুর থানাধীন বলুহর মৎস হ্যাচারী এলাকা হতে নগদ ৫,০০,০০/-(পাঁচ লক্ষ)টাকা মুক্তিপণ আদায়ের সময় হাতে নাতে আটক করা হয়। উক্ত সময়ে ঘটনাস্থল হতে অজ্ঞাত অপহরণকারীরা পালিয়ে যায়।

ভিকটিম সুজন আহাম্মেদকে উদ্ধার করা হয়েছে।কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত অফিসার এএসআই জামাল উদ্দিন বলেন,এ সংক্রান্ত বিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD