শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

আদমদীঘিতে দুই কিশোর ছাগল চোর আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া থেকে মোটরসাইকেল যোগে চুরি করে হাটে নেয়ার পথে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা হতে জনতা চোরাই ছাগল ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ দুই কিশোরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে আদমদীঘি থানায় সোপর্দ করেছে।

আটককৃতরা হলো দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর গ্রামের হাফিজারের ছেলে জাহাঙ্গীর আলম (১৫) ও শাহিনের ছেলে সুজন (১৬)। সুজন ১০ম শ্রেনির স্কুল ছাত্র বলে দাবী করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে দুপচাঁচিয়ার পোওতা গ্রাম থেকে তপন চন্দ্র কবিরাজের একটি সাদা রংয়ের ছাগল চুরি য়ায়। এরপর খোঁজখুঁজি করে জানতে পারেন জাহাঙ্গীর নামের এক কিশোর ছাগলটি চুরি করে তার বন্ধু সুজনের মোটরসাইকেল যোগে আদমদীঘি হাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর ধাওয়া করে ছাগলের মালিকরা আদমদীঘি বাসস্ট্যান্ডে ওই দুই জন কিশোরকে চোরাই ছাগল এবং মোটরসাইকেলসহ আটক করে আদমদীঘি থানায় সোপর্দ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD