শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাজীপুরে ২ যুবকের মরদেহ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুলেশ্বর (নেতার টেক) এলাকা থেকে আজ শুক্রবার ভোর রাতে যুবকের (৩৬) গুলিবিদ্ধ লাশ এবং সিংহশ্রী ইউনিয়নের কুড়িয়াদী খেয়াঘাট এলাকার মোতাহার মেম্বারের বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ (৬৫) কাপাসিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

কাপাসিয়া থানার কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, টহল পুলিশ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের দুটি পক্ষের গোলাগুলিতে সে গুলিবিদ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হাসান জামিল ইবনে কল্লোল জানান, পুলিশ যুবকটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। কাপাসিয়ার রায়েদ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোতালেব জানান, পুলিশ রাত সাড়ে তিনটার দিকে থানার পুলিশ আমাকে ফোন দিয়ে ঘটনাস্থলে যেতে বলে। সেখানে গিয়ে ওই যুবকের রক্তমাখা দেহ ও পাশে একটি পিস্তল দেখতে পাই।

এদিকে চন্দ্রা এলাকাবাসী জানান, ৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বিকেলে গাজীপুরের ডিবি পুলিশ জসীম উদ্দিন ইকবাল(৩৬) ওরফে মুচি জসীম নামে এক যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সে প্রায় ২০টি মামলায় অভিযুক্ত ও দুটিতে ওয়ারেন্ট রয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জসীম উদ্দিন ইকবালের নামে কালিয়াকৈর থানায় বন মামলার দুটি ওয়ারেন্ট রয়েছে।

অপর দিকে বাঁশঝাড়ের লাশের ঘটনায় সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন খান আল-আমিন পুলিশ ক্যাম্পে খবর দেন। থানার এস আই রাশেল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD