শিরোনাম :
আগামী ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন: প্রস্তুতি শেষ করতে গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরকে জরুরি নির্দেশ ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়: টেকসই নগরায়ণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়: টেকসই নগরায়ণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিদলের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানব বসতি বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের (UN-Habitat) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের নগর উন্নয়ন, টেকসই মানব বসতি প্রতিষ্ঠা, আবাসন খাতের উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বাংলাদেশের নগর উন্নয়ন ও আবাসন খাতের অগ্রাধিকার, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন উপস্থিত ছিলেন। ইউএন-হ্যাবিট্যাট সদর দপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র হিউম্যান সেটেলমেন্টস অফিসার জশুয়া মুলান্দি মাভিতি এবং অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার হেসুং আন। এ ছাড়া ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ফারিবা আলম সভায় অংশ নেন।

সাক্ষাৎ শেষে বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন, মানব বসতি ও আবাসন খাতের অগ্রগতিতে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

সূত্র: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD