শিরোনাম :
ঐতিহাসিক মাইলফলক: জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় একনেকের সপ্তম সভা, গুরুত্ব পাচ্ছে অবকাঠামো ও স্বাস্থ্য খাত হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন: দেশ-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ ধানমন্ডিতে কিশোর হত্যা মামলায় ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন ভারত নেদারল্যান্ডসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস: এশিয়ার প্রথম দল হিসেবে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান জলবায়ু খাতে পরিবর্তনের সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস: সিএমজি মহাপরিচালক সম্প্রীতিতে সৌন্দর্য: শেনচেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শিল্পী ও কূটনীতিকদের মিলনমেলা

ঐতিহাসিক মাইলফলক: জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার প্রতীকী দৃশ্য। ছবি: প্রতীকী (এআই ইলাস্ট্রেশন)

দেশের ইতিহাসে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের এক নতুন এবং ঐতিহাসিক ধাপের সূচনা হলো।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয় বলে নিশ্চিত করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

বহুল প্রতীক্ষিত এই ঐতিহাসিক অর্জনে প্রকল্প এলাকায় কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সাফল্যের এই মাহেন্দ্রক্ষণটিকে স্মরণীয় করে রাখতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে প্রকল্প এলাকায় এক কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম কেক কেটে এই আনন্দ উদ্‌যাপনে অংশ নেন। এ সময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিয়োজিত রাশিয়ান কর্মকর্তাদের মুখে কেক তুলে দিয়ে ঐতিহাসিক এই মুহূর্তের আনন্দ ভাগাভাগি করেন।

উদ্‌যাপন অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘আমি রাশিয়া সরকার, রোসাটম এবং তাদের পুরো দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে গত নয় বছর ধরে দিনরাত নিরলসভাবে কাজ করে যাওয়া আমাদের বিজ্ঞানী ও তরুণ বিজ্ঞানীদের প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা।’

দেশের বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রকল্প-সংশ্লিষ্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এই অর্জন নিয়ে গোটা জাতির গর্বিত হওয়া উচিত। তিনি রাশিয়া সরকার, রোসাটমের শীর্ষ নেতৃত্ব, প্রকৌশলী, বিশেষজ্ঞ এবং প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকেও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

আনন্দঘন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্র: পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD