শিরোনাম :
ঐতিহাসিক মাইলফলক: জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় একনেকের সপ্তম সভা, গুরুত্ব পাচ্ছে অবকাঠামো ও স্বাস্থ্য খাত হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন: দেশ-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ ধানমন্ডিতে কিশোর হত্যা মামলায় ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন ভারত নেদারল্যান্ডসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস: এশিয়ার প্রথম দল হিসেবে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান জলবায়ু খাতে পরিবর্তনের সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস: সিএমজি মহাপরিচালক সম্প্রীতিতে সৌন্দর্য: শেনচেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শিল্পী ও কূটনীতিকদের মিলনমেলা

হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন: দেশ-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
(বাম থেকে) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিক—দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে যাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক। ছবি: ফাইল ছবি / সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আরও ৩৭টি মামলা হতে পারে বলে আভাস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের সন্ধান পাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

গত মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

ব্রিফিংয়ে দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৪টি মামলা দায়ের করেছে সংস্থাটি। এর মধ্যে ১৭টি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সাতটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) ইতিমধ্যে দাখিল করা হয়েছে। পাশাপাশি পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায়ও সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের হাতে মোট ১৯টি অভিযোগ ছিল; যার মধ্যে সাতটি অভিযোগ মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং বাকি ১২টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

নতুন মামলার সম্ভাবনার বিষয়ে সাইদুর রহমান খান বলেন, এসব অভিযোগের মধ্যে বিভিন্ন ঘটনা আলাদা করে হিসাব করলে আরও ৩৭টি মামলা করা সম্ভব। তবে এই ৩৭টি মামলা করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু তদন্ত এখনো চলমান, তাই অভিযোগগুলো প্রমাণিত হলে মামলার সংখ্যা কম-বেশি হতে পারে। সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে বিচার নিশ্চিত করাই দুদকের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। উদাহরণ হিসেবে সচিব বলেন, দেশের ৬৪ জেলায় নির্মিত মুজিব ম্যুরাল নিয়ে চাইলে ৬৪টি পৃথক মামলা করা যেত; তবে তদন্তের ফলাফল ও অভিযোগের ধরন বিবেচনা করেই মামলার সংখ্যা নির্ধারণ করা হবে।

অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৬২ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে বলে জানান দুদক সচিব। একই সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে নতুন করে সম্পদের সন্ধান পেয়েছে দুদক এবং এসব সম্পদের বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি উন্নয়ন প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠে আসে। এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। এসব মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতেই ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

সূত্র: দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নিজস্ব প্রতিবেদক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD