শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের নতুন ইতিহাস: এশিয়ার প্রথম দল হিসেবে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান জলবায়ু খাতে পরিবর্তনের সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উৎস: সিএমজি মহাপরিচালক সম্প্রীতিতে সৌন্দর্য: শেনচেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শিল্পী ও কূটনীতিকদের মিলনমেলা ডিজিটাল অর্থনীতি ও উচ্চমানের বাণিজ্য চুক্তির সাথে তাল মিলিয়ে এগোচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বৈশ্বিক গণমাধ্যমের নজরে ফুচিয়ানের শরৎকালীন মাজু পূজা ও সাংস্কৃতিক পর্যটন উৎসব জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর: ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন ডিজিটাল ভিসা পোর্টাল রামিসাকে ধর্ষণ ও হত্যা: আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে ফেনীর সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, উৎপাদন শুরু ২০২৮ সালের জুনে

জলবায়ু খাতে পরিবর্তনের সুনির্দিষ্ট হিসাব জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার: ড. সাইমুম পারভেজ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। ছবি: পরিবেশ মন্ত্রণালয়

জলবায়ু খাতে সরকারের গৃহীত উদ্যোগের ফলাফল সুনির্দিষ্ট সংখ্যা ও পরিমাপযোগ্য অর্জনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেছেন, বর্তমান সরকার বাস্তব পরিবর্তন আনতে এবং প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN) এবং সুইজারল্যান্ডের সহায়তাপুষ্ট CALL কনসোর্টিয়াম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে ড. সাইমুম পারভেজ উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে বিভিন্ন উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। তবে বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে—এমন কার্যক্রম বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য কেবল পরিকল্পনা প্রণয়ন কিংবা প্রতিশ্রুতি প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়; বরং বাস্তবায়নের মাধ্যমে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা। জলবায়ু খাতে কী ধরনের পরিবর্তন এসেছে, কতটুকু অগ্রগতি অর্জিত হয়েছে এবং এসব উদ্যোগ জনগণের জীবনে কী প্রভাব ফেলেছে, তার সুস্পষ্ট হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, সরকার এমনভাবে কাজ করছে যাতে পাঁচ বছর পর জনগণ সুনির্দিষ্ট তথ্য, বাস্তব অগ্রগতি ও পরিমাপযোগ্য অর্জনের ভিত্তিতে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারেন এবং সেই মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী নির্বাচনে সরকারকে পুনরায় নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে ড. পারভেজ বলেন, কার্যকর অভিযোজন কার্যক্রম নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের প্রয়োজনের সঙ্গে জলবায়ু অর্থায়ন ও বিনিয়োগের সমন্বয় অপরিহার্য। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে। এ ছাড়া খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু ঝুঁকি হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষায় জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি-খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং কার্যকর বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল এবং সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের পানি, খাদ্য ও জলবায়ু কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান এবং গেইন-এর নীতিবিষয়ক প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান।

প্যানেল আলোচনায় বক্তা হিসেবে অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সুশাসন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শিরিন সুলতানা লিরা; পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনবিষয়ক পরিচালক মির্জা শওকত আলী; আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর পরিবেশ, জলবায়ু ও জনগোষ্ঠীবিষয়ক বিভাগের প্রধান কারিগরি বিশেষজ্ঞ জাহান-জেব চৌধুরী এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম।

সূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD