শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে বাঙালির মিলনমেলা: ফেনী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক ইয়াসমিন হত্যা দিবস :ধর্ষণের পর হত্যায় ভয়াবহ ঊর্ধ্বগতি, সাত মাসেই নিহত ৫৮ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু অর্ধেকে নামানোর লক্ষ্য: শেখ রবিউল আলম নিলামে গান্ধীর ঐতিহাসিক পাণ্ডুলিপি, দাম উঠল ২০ কোটির বেশি জলবায়ু সংকট মোকাবিলায় সার্ক-বিমসটেককে সক্রিয় করার তাগিদ বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্কের পথে কানাডা স্থানীয় সরকার খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়ানোর আলোচনা ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দুয়ারে সরকারি সেবা: ‘হ্যালো ডিসি’তে মাসে উপকৃত ২,০৯১ জন

ফ্রাঙ্কফুর্টে বাঙালির মিলনমেলা: ফেনী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট ,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

জার্মানির ফ্রাঙ্কফোর্ট শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফেনী অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানজার্মানির বিভিন্ন শহর থেকে ফেনী জেলার বাসিন্দাসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবগঠিত সংগঠনটিকে অভিনন্দনশুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা নিজেদের ব্যস্ততার মধ্যেও সময় বের করে অংশ নেন। রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য ভুলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফেনী অ্যাসোসিয়েশনের আতিথেয়তা। বাঙালিয়ানা খাবার, আপ্যায়ন ও আন্তরিকতায় গোটা আয়োজনস্থল হয়ে উঠেছিল বাংলাদেশের এক টুকরো প্রতিচ্ছবি—যা প্রবাসের মাটিতে উপস্থিত সবার মনে জাগিয়ে তোলে মাতৃভূমির স্মৃতি ও ভালোবাসার অনুভূতি।

সমাজ ও প্রবাসী বাংলাদেশিদের কর্মকাণ্ড তুলে ধরার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানে সমাজকর্মী ও সাংবাদিক ফাতেমা রহমান রুমাকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া শিল্পী মিনহাজ দীপনসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানানো হয়। ফেনী অ্যাসোসিয়েশনের সংগঠক ও বিশেষ অতিথি দেওয়ান শফিক সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এই অনুষ্ঠান নিছক একটি সংগঠনের অভিষেক অনুষ্ঠান ছিল না; বরং তা ছিল প্রবাসের মাটিতে বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির এক অনবদ্য মিলনমেলা। রাজনীতি, পেশা কিংবা মতের ভিন্নতা কোনো কিছুই সেদিন মানুষে মানুষে দূরত্ব তৈরি করতে পারেনি। ফেনী অ্যাসোসিয়েশনের এই আয়োজন আবারও প্রমাণ করে দিল—প্রবাসে থেকেও নিজেদের শেকড়, সংস্কৃতি ও ভ্রাতৃত্বকে হৃদয়ে ধারণ করা সম্ভব। সব মিলিয়ে ফ্রাঙ্কফোর্টের বুকে ফেনী অ্যাসোসিয়েশনের এই আয়োজন সত্যিই পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে।

অনুষ্ঠানে ফেনী অ্যাসোসিয়েশন জার্মানির একটি উপদেষ্টা ও কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- সভাপতি: আনিসুর রেজা সিজার। সহ-সভাপতি: বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান ফারুক, আবদুল মান্নান, লতি জালাল, কুতুব উল্লাহ, শহিদ উল্লাহ ও শহিদ উদ্দিন। সাধারণ সম্পাদক: জামশেদ আলম রানা। সহ-সাধারণ সম্পাদক: মাহাবুবুল হক। সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলমগীর। দপ্তর সম্পাদক: আহমেদ শাকিল। কোষাধ্যক্ষ: মোহাম্মদ মামুন। প্রচার সম্পাদক: কাজী মিজানুর রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আশরাফুর রহমান চৌধুরী অনু। সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মনসুর সাগর। আপ্যায়ন সম্পাদক: ফারুক সোহাগ। সহ-আপ্যায়ন সম্পাদক: সোহাগ মিয়া। ধর্মবিষয়ক সম্পাদক: মাস্টার শাহজাহান। সমাজসেবা সম্পাদক: রেজাউল করিম আবসান। সহ-সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম সোহেল।

এক্সিকিউটিভ সদস্য হিসেবে রয়েছেন- ফারজানা রেজা কনা, খালেদা আলম রুমা, বকুল রহমান, ইয়াসমিন আহমেদ মিতা ও তাসলিমা নাসরিন রুমকি।

উপদেষ্টা পরিষদে রয়েছেন মোহাম্মদ আবুবক্কর ছিদ্দিক, আহমেদ আলাউদ্দিন, কামাল লুক্স, শেখ শাহজাদা ও আবুল কালাম।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন উদ্যম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে ফেনী অ্যাসোসিয়েশন জার্মানিতে প্রবাসী ফেনীবাসীর মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে এবং দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ড প্রবাসের মাটিতে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিত সবার কণ্ঠে ছিল একই প্রত্যাশা—এই সংগঠন হয়ে উঠবে প্রবাসী ফেনীবাসীর মিলনস্থল ও আস্থার ঠিকানা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD