শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

হোসেনপুরে ব্যবসায়ী হত্যার আসামী গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

এ. এম. উবায়েদ (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে হোসেনপুরের গাঙ্গাটিয়া বাজার সড়কে এ কর্মসূচি পালিত হয়।

আসামীরা গ্রেফতার না হওয়ায় মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকাবাসী চার আসামীকে ধরে পুলিশে দিয়েছে। অথচ অন্য আসামীদেরকে ধরতে কোন তৎপরতা নেই। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, পাওনা টাকা চাওয়ায় গত ৬ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে হোসেনপুরের ডাংরী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এ ব্যাপারে নিহতের পিতা শহীদুল ইসলাম বাদী হয়ে চিহ্নিত ১৪ জন ও অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামী করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD