শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাগেরহাটে ৮ বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে ৮ বছরের শিশু ধর্ষিত হয়েছে। এঘটনায় ইসরাফিল মুন্সি (৪৫) নামে একজনের নামে শুক্রবার রাতে চিতলমারী থানায় মামলা করেছেন ধর্ষিতার পিতা। শিশুটিকে উদ্ধার করে বাগেরহাট সদরহাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শিশুটি উপজেলার বেতবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, ২৮ আগস্ট বিকেলে বাড়ির পিছনে বাগানে খেলা করার সময় ইসরাফিল ডেকে নিয়ে নিজ মৎস্য ঘেরে বসে ধর্ষণ করে ঐ শিক্ষার্থীকে। ডাক চিৎকার দিলে ইসরাফিল পালিয়ে যায়। পরে বিষয়টি মেয়েটি তার বাবা-মাকে জানায়। দরিদ্র এ শিশুটির বাবা-মা অবশেষে থানায় অভিযোগ করেন।

বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার (গাইনি) ডা. আফসানা আক্তার বলেন, চিতলমারী এলাকার ৮ বছরের একটি শিশুকে নির্যাতনের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা পরীক্ষা নীরিক্ষা করে বিষয়টি নিশ্চিত হতে চেষ্টা করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার শনিবার দুপুরে জানান, দ্বিতীয় শ্রেণির একটি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী আটকের চেষ্টা চলছে। আমরা নির্যাতিত শিশুর ২২ ধারায় জবান বন্দি দেয়ার জন্য আদালতে নিয়ে যাচ্ছি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD