শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

জার্মানবাংলা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের কয়ার মাঠ থেকে শাহিন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাহিন উপজেলা শহরের আঁশতলা পাড়ার মোন্নাফ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, শনিবার সকালে গুলিবিদ্ধ মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, শাহিন চি‎হ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শাহিনের নামে জীবননগর থানায় একটি হত্যা মামলাসহ অন্তত ১০টি মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD