শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

পাঁচ দিনব্যাপী ২৮তম শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ) রোববার শেষ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, সাংস্কৃতিক আয়োজন এবং দর্শকদের ব্যাপক অংশগ্রহণে এবারের উৎসব প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

এবারের উৎসবে ৭৭টি দেশ ও অঞ্চলের ৪২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে মোট ১ হাজার ৬০০-এর বেশি প্রদর্শনীর আয়োজন করা হয়।
উৎসবটি ৪ লাখ ৫০ হাজারেরও বেশি দর্শককে আকৃষ্ট করেছে। এ সময় বক্স অফিস আয় প্রায় ৩ কোটি ৮০ লাখ ইউয়ানে (প্রায় ৫ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার) পৌঁছায়।

চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর মধ্যে ছিল গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এবং চীনের চলচ্চিত্র এবং টিভি নাইট।
শুধু চলচ্চিত্র প্রদর্শনীই নয়, এবারের উৎসব শাংহাই নগরজুড়ে এক প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ তৈরি করে। চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা দেখার পাশাপাশি চলচ্চিত্রভিত্তিক স্মারকসামগ্রী সংগ্রহ, বিশেষ প্রদর্শনী উপভোগ এবং সিনেমার শিল্প ও সংস্কৃতিকে ঘিরে আয়োজিত উন্মুক্ত বাজার ঘুরে দেখার সুযোগ পান।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় এবং চলচ্চিত্র শিল্পের বিকাশে শাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তথ্য ও ছবি-সিনহুয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD