শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

চুয়াডাঙ্গায় ৩০ লাখ টাকার রূপার গহনা জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮

কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হঠাৎপাড়া থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। এসময় রূপার গহনা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এগুলো জব্দ করা হয়। জব্দ মালামালের মূল্য ৩০ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল হঠাৎপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় বিজিবি সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে লুকানো বাক্স থেকে ১৮ কেজি ৭০০ গ্রাম (এক হাজার ৬০৩ ভরি) রূপার গহনা উদ্ধার করা হয়। জব্দ রূপার গহনা ও মোটরসাইকেল কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD