শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গৌরীপুরে যুবকের কেটে ফেলায় থানায় মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে পূর্ব শত্রু তার জেরে রাকিব মিয়া (২৩) নামে স্থানীয় এক যুবকের হাত কর্তনের ঘটনায় প্রতিপক্ষ যুবক সনি মিয়ার (১৮) বিরুদ্ধে মামলা হয়েছে। আহত রাকিব মিয়ার পিতা এ উপজেলার শালিহর গ্রামের বাসিন্দা সুরুজ আলী (৬০) বাদী হয়ে শনিবার (২৫ আগস্ট) গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন। আহত ওই যুবক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুরুজ আলী জানান, তার পুত্র রাকিবের সাথে গাঁওগৌরীপুর গ্রামের আবুল হোসেন পুত্র সনি মিয়ার সাথে সম্প্রতি বিরোধ চলে আসছিল। ঘটনারদিন রাতে অটো রিক্সাযোগে গৌরীপুর পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জেরে উল্লেখিত স্থানে পথরোধ করে অটোরিক্সা থেকে নামিয়ে রাকিবের ওপর হামলা চালায় সনিসহ অজ্ঞাত ২ জন যুবক। এসময় রামদা দিয়ে রাকিবের ডান হাতে কবজির উপরে কুপ দিলে তার হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওইদিন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। মামলা নং-২৪/২০৫ তাং-২৫/০৮/১৮।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রিপন চন্দ্র সরকার জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ আগস্ট) দিনগত রাতে গৌরীপুর পৌরসভার গাঁওগৌরীপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD