শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ফের তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: আবারো দেশের তিন জেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি ও ডাকাতসহ তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে নাটোর ও গাজীপুরে দুই মাদক কারবারি এবং বরগুনায় এক ডাকাত নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি র‍্যাবের।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মেহের আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চামটিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহতের বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদক বিক্রির ১৪টি মামলা ছিল।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চামটিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় র‌্যাবের সঙ্গে মাদক বিক্রেতাদের বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে অন্যরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে পড়ে থাকতে দেখা যায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় মেহের আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলি’তে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেম জানান, র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে উল্লেখ করে ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর মাঝের চরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রফিকুল (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় বেশকিছু আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ আগস্ট) ভোর রাতে র‌্যাব-৮ এর সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধ’ সংঘঠিত হয় বলে পাথরঘাটা থানার ওসি মোল্লা মোহাম্মদ খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD