শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

খড়ের ছাউনি আঁকড়ে ধরে কাল বৈশাখ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬

খড়ের ছাউনি আঁকড়ে ধরে কাল বৈশাখ
⁃ ফারুক সৈয়দ,সিল্কেবোর্গ,ডেনমার্ক।

কালো মেঘের পিঠে চড়ে এলো কাল বৈশাখী,
দিগন্ত জুড়ে তার হুঙ্কার—
নদীর বুক কেঁপে ওঠে,
খড়ের ছাউনি আঁকড়ে ধরে শেষ আশ্বাস।

হঠাৎ ঝড়ের ঝাপটা হাওয়ায়
উড়ে যায় মাটির ঘরের স্বপ্ন,
দরিদ্রের হাঁড়িতে থাকা এ সামান্য অন্ন
কাদার মাটিতে মিশে হয় অনিশ্চয়তা।

তবু এই ঝড়েই জেগে ওঠে
নতুন পাতার গোপন উল্লাস,
বজ্রের শব্দে মাটির গভীরে উচ্ছ্বাস –
বীজেরা শেখে নেয় বাঁচার উচ্চারণ।

কাল বৈশাখী—
তুমি যেমন ধ্বংসের দূত,
তেমনি পুনর্জন্মেরও আহ্বান,
ক্ষেতের পরতে পরতে লিখে যাও নতুন গান।

কিন্তু যারা হারায় সব—
তাদের চোখে তুমি শুধু ভয়,
তাদের রাত অনেক দীর্ঘ হয়
ভাঙা ঘরের নিচে চুপচাপ কান্নায়।

তবুও মায়াময় আবহ নিয়ে সাতভোরে,
পুড়ে যাওয়া আকাশের নিচে
ঝড়ের সাথে লড়াই করতে শেখে বেঁচে থাকা, মানুষ আবার উঠে দাঁড়ায়॥

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD