শিরোনাম :
বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা: ‘BD Intervention 2026’ সম্মেলন উদ্বোধন পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা : এলজিআরডি মন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য মালামাল জব্দ গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল: চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতায় নতুন গতি আনতে চায় বেইজিং ও ক্যানবেরা

বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা: ‘BD Intervention 2026’ সম্মেলন উদ্বোধন

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬

বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনস (BSCI) আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন “BD Intervention 2026” গতকাল ১মে ২০২৬ খ্রি. রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে। সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, হৃদরোগ বাংলাদেশের অন্যতম প্রধান স্বাস্থ্য চ্যালেঞ্জ। বর্তমান সরকার চিকিৎসা খাতের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার পৌঁছে দিতে চাই। তিনি বলেন আমাদের দেশে নারী ও শিশু যারা কার্ডিয়াকে আক্রান্ত তাদের স্বাস্থ্যসেবার উন্নয়নে আমি কার্ডিয়াক স্বাস্থ্য চিকিৎসকদের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, BD Intervention 2026 এর মতো আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশকে হৃদরোগ চিকিৎসায় এগিয়ে নেবে। সরকার এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। দেশের মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে । মন্ত্রী হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সর্বশেষ গবেষণা ও প্রযুক্তির সাথে আমাদের চিকিৎসকরা পরিচিত হচ্ছেন। এটি দেশের কার্ডিয়াক কেয়ারের মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন উল্লেখ করেন, তরুণ চিকিৎসকদের জন্য ট্রেনিং ভিলেজ ও ফেলোস কোর্স অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আগামী প্রজন্মের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা গড়ে উঠবে।

BSCI সভাপতি অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান সভাপতির বক্তব্যে বলেন, বৈশ্বিক প্রযুক্তির সাথে বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের পরিচয় করিয়ে দেওয়াই এ সম্মেলনের মূল লক্ষ্য। আমরা একসাথে কাজ করে বাংলাদেশের রোগীদের জন্য বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার নিশ্চিত করতে চাই। সার্বিক তত্ত্বাবধানে থাকা ডাঃ আসাদুজ্জামান বলেন, লাইভ কেস ট্রান্সমিশন, স্ট্রাকচারাল হার্ট সেশন ও আন্তর্জাতিক ফ্যাকাল্টির লেকচার এবারের সম্মেলনকে অনন্য করে তুলেছে।

সম্মেলনের প্রধান আকর্ষণ ঢাকা ও চীন থেকে লাইভ কেস ট্রান্সমিশন। ৪টি মহাদেশ থেকে আগত বিশ্বখ্যাত কার্ডিওলজিস্টদের লেকচার।
তরুণ চিকিৎসকদের জন্য হ্যান্ডস-অন ট্রেনিং ভিলেজ।
স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, করোনারি ও পেরিফেরাল ইন্টারভেনশন নিয়ে আলোচনা।ফেলোস কোর্স ও কেস প্রতিযোগিতা।

১১০০ জনের বেশি দেশি-বিদেশি হৃদরোগ বিশেষজ্ঞ এই মেগা ইভেন্টে অংশ নিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, এ সম্মেলন বাংলাদেশের হৃদরোগ চিকিৎসায় দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। BD Intervention 2026 সম্মেলন চলবে ২ মে ২০২৬ পর্যন্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD