শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

অন্ধকারে জার্মানির রাজধানী: বিদ্যুৎহীন ৫০ হাজার বাড়ি, রহস্যময় হামলায় আতঙ্ক

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

ছবি: ইন্টারনেট।

গত শনিবার ভোরে জার্মানির রাজধানী বার্লিনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হিমশীতল রাতে হঠাৎ করেই শহরের বিস্তীর্ণ এলাকা ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। একযোগে প্রায় ৫০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন।

প্রাথমিকভাবে এটি সাধারণ কোনো প্রযুক্তিগত ত্রুটি বলে মনে হলেও তদন্তে উঠে আসে ভয়ংকর তথ্য। শহরের একটি গুরুত্বপূর্ণ পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ একটি রহস্যময় চিঠি উদ্ধার করে, যা এই বিদ্যুৎ বিপর্যয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। কারা এই হামলার পেছনে রয়েছে এবং এর উদ্দেশ্য কী—তা এখনো স্পষ্ট নয়। তবে এক হামলায় পুরো শহরের একটি বড় অংশ কার্যত পঙ্গু হয়ে পড়ায় নতুন করে প্রশ্ন উঠেছে জার্মানির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ঘটনা আধুনিক নগর ব্যবস্থার দুর্বলতাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থার মতো মৌলিক সেবাগুলো কতটা অরক্ষিত তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ।

ঘটনার পর বিদ্যুৎ সংযোগ ধীরে ধীরে স্বাভাবিক করা হলেও আতঙ্ক এখনো কাটেনি। বার্লিনবাসীর মনে একটাই প্রশ্ন-আমাদের সিস্টেম আসলে কতটা নিরাপদ?

সূত্র : ডয়েচে ভেলে,ছবি-ইন্টারনেট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD