শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বেনাপোলে ৭শত ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৭শত১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোলের শিকড়ি সীমান্তের একটি মাঠ থেকে শুক্রবার ফেন্সিডিলের চালানটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে একদল চোরাচালানী মাদক দ্রব্য পাচার করে বাংলাদেশে নিয়ে আসছে।

এ সময় ১০-১২জনকে বস্তা মাথায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বস্তাগুলো তল্লাশি করে ৭শত১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য যশোর ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD