শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

চুয়াডাঙ্গা আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর গ্রামের একটি মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি ধারালো দাসা ও একটি চাপাতি।

গ্রেফতারকৃতরা হলো-মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বন গ্রামের মৃত মোবারক বিশ্বাসের ছেলে আমজেদ বিশ্বাস (৪০), এইক জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুন্দিপুর গ্রামের শ্রী নন্দ দুলাল মিত্রের ছেলে শ্রী সুজন মিত্র (৩৬) ও একই উপজেলার বখেরা গ্রামের নগেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে দূর্জয় বিশ্বাস (৩৫)।

পুলিশ জানায়, কোরবানীর গরুবাহী গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাশে হায়দারপুর গ্রামের একটি আম বাগানের মধ্যে ৭/৮ জন ডাকাত সদস্য অবস্থান করছে। গোপন সংবাদে এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশরাফ বিশ্বাস ও জসিম উদ্দীনের নেতৃত্বে একটি দল রাত ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালায়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশরাফ বিশ্বাস জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে আমজেদ বিশ্বাস, সুজন মিত্র ও দূর্জয় বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধারালো দাসা ও একটি চাপাতি।

পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে সহযোগিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD