শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মদনে কুরবানির গরুসহ ৫ গরু চুরি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

তোফাজ্জল হোসেন,মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামে বুধবার (১৫ আগস্ট) রাতে কুরবানির গরুসহ ৫ গরু চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

জানা যায়, বাঘমারা গ্রামের গোলাপ,পালন ও মিলন সহোদর তিন ভাইয়ের ৫টি গরু বাড়ির ওঠানে বেধেঁ রাখে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা । এর মধ্যে একটি গরু তাদের এক আতœীয়ের নিকট ২৬ হাজার টাকায় বিক্রি করলে গরুটি তাদের বাড়িতেই রেখে যায়। গভীর রাতে চোরেরা ৫টি গরু চুরি করে নিয়ে যায়। গরুর মালিকরা অনেক খোঁজাখুজি করেও গরু গুলোর কোন সন্ধান না পাওয়ায় চুরি হয়ে গেছে বলে মালিকগণ নিশ্চিত হন।

ইউপি চেয়ারম্যান ফকর উদ্দিন আহমেদ জানান,বাঘমারা গ্রামে গোলাপ,পালন ও মিলন তিন সহোদরের পাচঁটি গরু চুরি হয়েছে। এর মধ্যে একটি গরু কুরবানির জন্য ক্রয় করে তাদের এক আত্মীয় রেখে গিয়েছিল। ওই গরুটিও চোরেরা চুরি করে নিয়ে গেছে।

ওসি মোঃ রমিজুল হক জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD