শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির নামে প্রতারণা করে দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সেলিম শেখ। রবিবার বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া থানার বালিয়াখালী এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

সিআইডি জানায়, প্রতারক চক্রটি ‘POWER MAX LTD’ নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা ভুয়া অফিস সাজিয়ে, জাল ওয়ার্ক অর্ডার তৈরি করে এবং সরকারি সংস্থার সঙ্গে সম্পর্কিত বলে পরিচয় দিয়ে এই প্রতারণা চালায়।

এই ঘটনায় ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা করা হয়। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডি জানায়, ইতোপূর্বে এই মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় জবানবন্দিতে সেলিম শেখের নাম উঠে আসে। এরপর থেকেই সে পলাতক ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চললেও সিআইডির ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি সহায়তায় শেষ পর্যন্ত তাকে শনাক্ত করা সম্ভব হয়।

গ্রেপ্তারের পর সেলিম শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে সিআইডি জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD