শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ঈশ্বরগঞ্জে ২৭৭ বস্তা বিজিএফের চাল জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২শ ৭৭ বস্তা বিজিএফের চাল জব্দ করা হয়েছে। জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত বিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগের পেক্ষিতে স্থানীয় প্রশাসন বিভিন্ন দোকানপাঠ থেকে ২৭৭ বস্তা চাল জব্দ করেছে।

সোমবার রাতে উপজেলার রাজিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শাহগঞ্জ বাজারে আব্দুল মোতালেব, হবি মিয়া, রুহুল আমিন ও তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া বাজারের আজিজুল ইসলামের ঘরে বিজিএফের চাল থাকার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন-এর নির্দেশে সহকারী কমিশনার ভূমি মইন উদ্দিন খন্দকার ঘটনাস্থল গিয়ে উল্লেখিত দোকানগুলো সিলগালা করেন।

মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ভূমি রাজিপুর ইউনিয়নের হবিমিয়া ও মোতালেবের দোকান ঘর থেকে দুইশত ১ বস্তা ও রুহুল আমিনের ঘর থেকে ৩৬ বস্তা এবং উপজেলা নির্বাহী অফিসার এলিশ শরমিন কোনাপাড়া বাজারের আমিনুল ইসলামের ঘর থেকে ৩০ বস্তা চাল জব্দ করেন। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD