শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

মদনে রিক্সা চালকের আত্মহত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ফাঁসিতে ঝুলে রবিকুল (৪০) নামের এক রিক্সা চালক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রিক্সা চালক রবিকুল দুই বছর যাবৎ শ্বশুড় বাড়ি চানগাঁও গ্রামে বসবাস করে আসছেন। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে সরজমিনে গেলে এলাকার লোকজন জানান। শনিবার ছেলে ও মেয়েকে দড়ি দেখিয়ে রবিকুল বলে আমি মরে গেলে আমার কবরে মাটি দিও। ওই দিন সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়ে যায়। রোববার সকালে লোকজন কাজের উদ্দেশ্যে হাওরে যাওয়ার সময় বাড়ির পেছনের জঙ্গলে বদ্দিরাজ গাছে রবিকুলের জুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শ্বশুড় আব্দুল আজিজ জানান, আমার জামাই মাঝে মধ্যে পাগলামী করত। শনিবার দড়ি হাতে নিয়ে আমার নাতিদেরকে বলেছিল আমি মরে যাব। আমার কবরে মাটি দিও। এ কথা বলে সে বাড়ি থেকে চলে যায়। শনিবার রাতে শোনলাম তাকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখোঁজি করে কোথাও পেলাম না। রোববার সকালে আমাদের বাড়ির পেছনের গাছে ঝুলানো অবস্থায় তার লাশ পেলাম। কেন মারা গেল তা আমি জানি না।

ওসি মোঃ রমিজুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে প্রাথমিক ভাবে জানা গেল সে মানসিক রোগী ছিল। তবে লাশের গায়ে কোন ক্ষত চিহৃ নেই। রিক্সা চালকের বাবার আপত্তিতে তার লাশ ময়না তদন্তের নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD