শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ভৈরবে অস্ত্রসহ ১ জন আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
bty

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় অস্ত্রসহ নাহিদুল ইসলাম বাবু নামে এক জনকে আটক করেছে পুলিশ। রোববার ( ১২ আগস্ট) ভোর ৪ টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন নাটালে মোড়ে থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি বাগেরহাট জেলার চিতলমারি থানার আওরাবনি চরপাড়া গ্রামের কেরামত খানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুলিশের বিশেষ অভিযানে আজ ভোর ৪ টার দিকে ভৈরব নাটাল মোড় সংলগ্ন স্থানে থেকে বিরানিবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রাবাহী রূপালী বাংলা নামে একটি বাসে অভিযান চালিয়ে নাহিদুল ইসলাম বাবুর ব্যাগ তল­াশি করে দুই রাউন্ড গুলিসহ একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

ভৈরব থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একট মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামীকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD