শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

অর্থপাচার মামলায় জি কে শামীম খালাস

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ও ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে অর্থপাচার মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন।

২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০ জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড ও তার সাত দেহরক্ষীকে চার বছরের সাজা দিয়েছিলেন। একইসঙ্গে মোট ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়, যা ৬০ দিনের মধ্যে পরিশোধ না করলে অতিরিক্ত এক বছরের সাজা ভোগের নির্দেশ ছিল। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।

ওই রায়ে আদালত পর্যবেক্ষণ দেন, ‘অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থপাচারকারীরা আদর্শহীন। তারা অবৈধ সম্পদের পাহাড় গড়ে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে এবং অর্থনীতিকে ধ্বংস করে।’

রায়ের বিরুদ্ধে আপিল করেন জি কে শামীম। শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট তাকে খালাস দেন।

এর আগে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলায় জি কে শামীম ও তার দেহরক্ষীরা যাবজ্জীবন কারাদণ্ড পান।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে র‍্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, ১ কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে। পরদিন গুলশান থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা হয় এবং ২০২০ সালের আগস্টে সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD