শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটাধিকার প্রয়োগে প্রবাসীদের আহ্বান

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

আগামী ১৪ সেপ্টেম্বর বন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রবাসীদের অধিকতর সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। তাঁদের মতে, প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

“প্রবাসীদের ভূমিকা ও কর্তব্য” শীর্ষক এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। শনিবার বন নগরীর ডুইসডর্ফে অবস্থিত ইন্টেগ্রেশন হাউজে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইন্টেগ্রেশন হাউজের প্রতিষ্ঠাতা, কোলন-বন বাংলাদেশ-জার্মান সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি যুবরাজ তালুকদার।

সভায় বক্তব্য রাখেন ইন্টেগ্রেশন হাউজের প্রধান উপদেষ্টা ও সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম, রেমিট্যান্সভিত্তিক প্রতিষ্ঠান না’লা বাংলাদেশ-এর হেড অব গ্রোথ মাহমুদুল হাসান এবং আসন্ন নির্বাচনে এসপিডি দলের মনোনীত প্রার্থী ড. আব্দুল হাই।

সভাটি সঞ্চালনা করেন দাতব্য সংস্থা সেরাজি ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. তৌফিকুল হক রিফাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি-জার্মান চিত্রশিল্পী মারুফ আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র জার্মানির প্রতিষ্ঠাতা বদরুন্নেসা হোসনে সুলতানা, সভাপতি ড. তিয়াশা হোসনে আইয়ুব, জলবায়ু অর্থায়ন বিষয়ক কর্মকর্তা ড. ফিরদাউস আরা হোসেন (জিআইজেড, জার্মানি), “সীমান্ত” সাময়িকীর প্রধান সম্পাদক রিয়াজুল ইসলাম, এবং ইন্টেগ্রেশন হাউজের সংগঠক তামান্না তালুকদার ও রেশমা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী আব্দুল মুনিম, কবি ও আবৃত্তিকার মীর জাবেদা ইয়াসমিন ইমি, সেরাজি ফাউন্ডেশনের সভাপতি সিরাতুন নাইম, সাধারণ সম্পাদক সাইফুল হায়দার, নির্বাহী সদস্য খুরশিদ হাসান সজীব, সংগঠক মোবাশ্বের হোসেন সুমন, মুবাশ্বেরুল ইসলাম প্রত্যয়, মশিউর রহমান সংলাপ, নাজিব আহমেদ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা জাকির হোসেন।

বক্তারা জার্মানির নির্বাচনী প্রক্রিয়া, স্থানীয় প্রশাসনে প্রবাসীদের সম্পৃক্ততা, সমাজ ও শ্রমবাজারে তাঁদের অবদান এবং গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তাঁরা উল্লেখ করেন, জার্মানির নাগরিকত্ব না থাকলেও অভিবাসীরা নগরীর ইন্টেগ্রেশন কাউন্সিল নির্বাচনে ভোট প্রদানের অধিকার রাখেন। এ প্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং এসপিডি প্রার্থী ড. আব্দুল হাইকে সমর্থন দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় সহযোগিতা করে রেমিট্যান্স প্রতিষ্ঠান ‘না’লা’। নতুন গ্রাহকদের জন্য ‘হাই৭৮’ প্রোমোকোড ব্যবহারে সর্বনিম্ন ৫০ ইউরো দেশে পাঠালে ২৫ ইউরো বোনাস দেওয়ার ঘোষণা দেয় জনপ্রিয় মানিট্রান্সফার অ্যাপটি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD