রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় থাকা প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা সমন্বয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, রপ্তানি নিয়ন্ত্রণ-সংক্রান্ত আইন ও বিধিমালা অনুযায়ী, ২০২৫ সালের ৪ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় ২০২৫ সালের ২১ নম্বর ঘোষণা জারি করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ১৬টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং এসব প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম দফার অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক আলোচনায় অর্জিত সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে চীন সিদ্ধান্ত নিয়েছে, ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে ২০২৫ সালের ২১ নম্বর ঘোষণার সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর বাস্তবায়ন আরও দুই মাসের জন্য স্থগিত রাখা হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করতে চাইলে রপ্তানিকারকদের ‘গণপ্রজাতন্ত্রী চীনের দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিয়ন্ত্রণবিধি’র প্রাসঙ্গিক বিধান অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয় আইন ও বিধি অনুসারে আবেদন পর্যালোচনা করবে এবং শর্ত পূরণ হলে রপ্তানির অনুমতি দেবে।
সূত্র: শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ