শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

আজ থেকে তিন দিনের ডিসি সম্মেলন শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: আজ মঙ্গলবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিসি (জেলা প্রশাসক) সম্মেলন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন দেশের ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনার।

সূত্র জানায়, ইতিমধ্যেই ডিসি সম্মেলনকে সামনে রেখে মোট ৩৪৭টি প্রস্তাব পাঠিয়েছেন ডিসিরা। তারা নিজেদের প্রস্তাব ও সুপারিশ লিখিত আকারে পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যায় ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করবেন এবং রাতের খাবার খাবেন। তৃতীয় দিনের অনুষ্ঠান শেষে সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই সম্মেলনে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে মাঠ পর্যায়ে সম্মুখীন হওয়া নানা প্রতিবন্ধকতা ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে খোলামেলাভাবে তুলে ধরবেন ডিসিরা। উদ্বোধনের পর বাকি অধিবেশনগুলো হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD