শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

পিতা-পুত্রকে হত্যার দায়ে নেত্রকোনায় ৫ জনের যাবজ্জীবন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

নেত্রকোনা প্রতিনিধি: পূর্ব শত্রু তার জেরে নেত্রকোনার আটপাড়ায় পিতা পুত্রকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডও দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। অনাদায়ে আরো ৩ মাসে কারাদন্ডাদেশ প্রদান কারা হয়েছে। একই মামলায় আরো ৭ জনকে বেখছুর খালাস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, আটপাড়া উপজেলার মাদল গ্রামের, রোকন মিয়া, সাবাস খা, জসিম উদ্দিন, সলতু খা, ও হারেস মিয়া। একই মামলায় খালাস প্রাপ্তরা হলেন, রমিজ খাঁ, ছদ্দু মিয়া, জুয়েল মিয়া, কমল খা, আলাল উদ্দীন, নরূল আমিন খা।

জেলা জজ আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ জানান, ২০১১ সালের ২৭ মার্চ সকালে রূপচন্দ্রপুর গ্রামের নিহত তাজুল ইসলাম ও তার পুত্র সমুন মিয়া বিল থেকে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে আসামীরা তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পরবর্তীতে ময়মনসিংহ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় একইদিন তাজুল ইসলামের ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনকে আসামী করে ২০১২ সালের ১৫ সেপ্টম্বর আদলতে চার্জসীট দাখিল করেন। আদালত ১২ জন স্বাক্ষীর সাক্ষ্যগহন শেষে ১২ জুলাই এ রায় প্রদান করেন।

এদিকে রায়ে রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি সাইফুল আলম প্রদীপ সন্তুষ্ট হলেও বাদীপক্ষ সন্তুষ্ট হননি বলে জানান মামলার বাদী সোহাগ মিয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD