শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

শুল্ক ফাঁকিতে আমদানি করা বিদেশি পণ্য মজুত-বিক্রি : রমনায় দুজন গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫

শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিদেশি পণ্যবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ মে) দুপুর ২টায় রাজধানীর রমনা এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তারসহ ৫৫০ কার্টন বিদেশি সিগারেট, ৬৫০টি বিদেশি ক্রিম, ৩টি ল্যাপটপ, ১২টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন– আল মামুন (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৯)। তাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।

বিষয়টি নিশ্চিত করে রমনা গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা বিদেশি পণ্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মতিঝিল থানায় মামলা দায়ের করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD