শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

খালেদার জিয়ার ব্রিটিশ আইনজীবী দিল্লির বিমানবন্দর থেকেই ফেরত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়ে আইনী পরামর্শক হিসেবে আসা ব্রিটিশ আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে ভারত প্রবেশের অনুমতি দেয়া হয়নি দেশটির সরকার। বুধবার (১১ জুলাই) রাতে তাকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

লর্ড কার্লাইল এর মিডিয়া টিমের সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, বুধবার গভীর রাতে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছান খালেদা জিয়ার আইনজীবী। তখন ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা তাকে জানান, ভারত সরকার তার ভিসা প্রত্যাহার করেছে। এরপর তাকে দিল্লী বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়।

এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ জুলাই) দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। কিন্তু এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তার মিডিয়া টিম থেকে জানানো হয়েছে।

এর আগে দিল্লী ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তার শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল দেয়। এরপরই তিনি দিল্লীর ওই পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD