শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

পররাষ্ট্রসচিবসহ ৬ জনের অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের আরো পাঁচ সাবেক সচিবের ঢাকা অফিসার্স ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের সদস্যপদ স্থগিত করেছে ঢাকা অফিসার্স ক্লাব কর্তৃপক্ষ। সোমবার অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার্স ক্লাবের ছয় সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।

পররাষ্ট্রসচিব ছাড়া সদস্যপদ স্থগিত হওয়া অন্য পাঁচজন হলেন- সাবেক সচিব এম এ কাদের ও সিরাজুল হক খান, সাবেক জ্যেষ্ঠ সচিব ও পিএসসির সদস্য এস এম গোলাম ফারুক, দুদকের সাবেক কমিশনার জহিরুল হক, সাবেক সচিব ও নির্বাচন কমিশনার আনিসুর রহমান।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, দুর্নীতি ও অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় ক্লাবের নিয়ম অনুযায়ী তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD