শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৭ মে) ভোরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- ফাতেমা (৪০), তার মেয়ে সাদিয়া (২০) এবং সাদিয়ার এগারো মাস বয়সী শিশু ইসরাত।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মঙ্গলবার ভোরের দিকে মোহাম্মদপুর থেকে দুই নারী ও এক শিশু দগ্ধ অবস্থায় জরুরি বিভাগ এসেছে। এদের মধ্যে ফাতেমার শরীরের ৭ শতাংশ, সাদিয়ার শরীরের ৭ শতাংশ এবং শিশু ইসরাতের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের তিনজনকেই অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ভোরের দিকে তারা বাসায় ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা তিনজনই দগ্ধ হয়। কীভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলো সে বিষয়ে কিছু বলতে পারছি না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD