শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

এসএসসি পরীক্ষার ১১তম দিনে ২৯ জন বহিষ্কার, অনুপস্থিত ২৮৭০৯

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ১১তম দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে অনুপস্থিত ছিল ২৮ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী।

রোববার (৪ মে) অনুষ্ঠিত এ পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৯ লাখ ২৬১ জন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষর করা পরীক্ষাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সারা দেশের ৯টি বোর্ডে অনুষ্ঠিত উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষায় ৭ জন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় ৫ জন এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের ট্রেড ১ (দ্বিতীয় পত্র) পরীক্ষায় ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

আর বোর্ডভিত্তিক বহিষ্কারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি শিক্ষার্থী বহিষ্কার হয়েছে দিনাজপুর বোর্ডে। যার সংখ্যা ৯ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে ৯টি বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্রে, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রুটিন অনুযায়ী আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD