শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫

বছর ব্যবধানে চারদিনের সফরে শনিবার (৩ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল।

এদিন, ঢাকার কানাডিয়ান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হাইকমিশন জানায়, কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি চার দিনের সফরে শনিবার সন্ধ্যায় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে আসছেন। থোপিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরকালে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডার প্রতি অঙ্গীকারের ওপর জোর দেবেন, কারণ এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এ অঞ্চলে কানাডার সম্পৃক্ততা, বিশেষ করে তার ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যম তুলে ধরবেন এবং কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলো চিহ্নিত করবেন।

কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতির একটি প্রধান রপ্তানিকারক দেশ এবং বাংলাদেশি তৈরি বস্ত্র ও পোশাকের একটি উল্লেখযোগ্য ক্রেতা। উভয় দেশ গভীর অর্থনৈতিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করে চলেছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি, মহাকাশ, কৃষি এবং ক্লিন এনার্জির মতো খাতে।

উল্লেখ্য, গত বছরের (২০২৪) মে মাসে বাংলাদেশ সফর করেছিলেন থোপিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD