শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পদ্মা সেতুতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পদ্মা সেতুতে দ্রুত ও ঝামেলাহীন পারাপার নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এই লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তিনটি ব্যাংক ও মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের সঙ্গে চুক্তি করেছে।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। চুক্তি হয়েছে পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং নগদের সঙ্গে।

অনুষ্ঠানে মোহাম্মদ আবদুর রউফ বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মহাসড়কে টোল আদায়ে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজীকরণের নির্দেশনা দিয়েছেন। সে আলোকে এই ইটিসি সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি শুধু পদ্মা সেতু নয়, যমুনা সেতু, কর্ণফুলী টানেলসহ অন্যান্য সেতুতেও আধুনিক ও প্রযুক্তি নির্ভর টোল আদায়ের পথে এক বড় মাইলফলক।

চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্মসচিব খন্দকার নূরুল হক। অন্যান্য পক্ষের মধ্যে ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাসুদ এবং নগদের চিফ স্ট্র্যাটেজি অফিসার মো. মুইজ তাসনিম তকী।

অনুষ্ঠানে সেতু বিভাগ ও সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD