শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ধর্ষকদেরকে নরপশু আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। একইসঙ্গে ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার করতে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা।

সেখানে আসিফ নজরুল লিখেন, জুলাই গণআন্দোলনে একজন শহিদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের স্তদ্ধ করেছে। আমরা যতো দ্রুত সম্ভব এর বিচার করবো। এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামী গ্রেপ্তার হয়েছে এবং বন্দী আছে (তাদের জামিনের খবরটি ভুল)। তাদের ডিএনএ স্যাম্পল নেয়া হয়েছে। পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়েছি। তারা অল্প কয়েকদিনের মধ্যে চার্জশীট দিবেন। এরপরই বিচার শুরু হবে, সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা।

মাগুরায় আছিয়া ধর্ষণের বিষয়ে স্ট্যাটাসে তিনি লেখেন, মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘটনায় পুলিশের চার্জশীট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল ও ১৬৪ ধারায় স্বীকারোক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচারকাজ শুরু হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হবে। আশা করি এর ব্যত্যয় হবে না।

তবে, ন্যায়বিচারের জন্য কিছুটা ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা লিখেন, বিচারকাজে দু-চারদিন দেরী হলে আপনাদের কষ্ট হয়। সেটা বোধগম্য। কিন্তু, বিচার যদি ঠিকমতো না হয়, তাহলে উচ্চ আদালতে আপিলে গেলে রায়টা টিকবে না। এটা যদি হয়, এর চেয়ে শোচনীয় আর কিছুই হতে পারেনা। আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন, কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD